
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
জুলাই ২৭, ২০২৬
হাদি হত্যা মামলার আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
জুলাই ২৭, ২০২৬নওগাঁর আত্রাইয়ে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে বান্দাইখাড়া সরদারপাড়া এলাকায় ওই যুবকের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লিমন হাসান একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


