ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় ফের অস্থির বৈশ্বিক আর্থিক বাজার
জুলাই ২৬, ২০২৬
ঢাকায় বাস রুট ৩৮৮ থেকে কমে হতে পারে ৩২টি
জুলাই ২৬, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় ফের অস্থির বৈশ্বিক আর্থিক বাজার
জুলাই ২৬, ২০২৬
ঢাকায় বাস রুট ৩৮৮ থেকে কমে হতে পারে ৩২টি
জুলাই ২৬, ২০২৬

বৈশ্বিক শস্যবাজার

ভুট্টা আন্তর্জাতিক বাজারে ভুট্টার দাম বেড়ে প্রতি বুশেল ৪ দশমিক ৬ ডলার অতিক্রম করেছে। সরবরাহ হ্রাস, জ্বালানি তেলের চড়া দাম এবং প্রতিকূল আবহাওয়ায় দাম নয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।

ইউরোপ ও কৃষ্ণ সাগরীয় অঞ্চলে তাপপ্রবাহ ও খরা ফলন নিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এটি ভুট্টা থেকে উৎপাদিত ইথানলের চাহিদা বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক প্রতিবেদনেও শস্যটির মজুদ হ্রাসের আভাস দেয়া হয়েছে, যা সামগ্রিক বাজারকে আরো ঊর্ধ্বমুখী করেছে।

গম

বিশ্ববাজারে গমের দাম ১ শতাংশের বেশি বেড়ে বুশেলপ্রতি ৭ ডলার ছাড়িয়েছে। এটি ২০২৩ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ দাম। ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈরী আবহাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সৌদি তেলের ট্যাংকারে হুথিদের হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে তীব্র তাপপ্রবাহে ফ্রান্স ও জার্মানিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় চরমভাবাপন্ন আবহাওয়ায় গমের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বছর ইইউতে মোট শস্য উৎপাদন ৯ শতাংশের বেশি কমতে পারে, যা দুই দশকের মধ্যে সর্বোচ্চ পতন।

সয়াবিন

বৈশ্বিক বাজারে সয়াবিনের দাম বুশেলপ্রতি ১২ ডলার ৫ সেন্টের কাছাকাছি পৌঁছেছে, যা ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ। প্রধান আমদানিকারকদের শক্তিশালী চাহিদা, জ্বালানি তেলের চড়া দাম এবং প্রতিকূল আবহাওয়ায় সয়াবিনের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহে চীন ও মেক্সিকো বিপুল পরিমাণ মার্কিন সয়াবিন কেনার চুক্তি করেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি থাকায় বায়োফুয়েল উৎপাদনে সয়াবিন তেলের চাহিদাও বাড়ছে। পাশাপাশি ইউরো ও কৃষ্ণ সাগর অঞ্চলের তৈরি হওয়া শুষ্ক আবহাওয়া বৈশ্বিক উৎপাদন নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *