কৃষক কার্ড
জুলাই ২৩, ২০২৬
সন্দ্বীপে ভেসে এল ড্রেজারের পাইপ বহনকারী ধাতব ফ্লোটার
জুলাই ২৩, ২০২৬
কৃষক কার্ড
জুলাই ২৩, ২০২৬
সন্দ্বীপে ভেসে এল ড্রেজারের পাইপ বহনকারী ধাতব ফ্লোটার
জুলাই ২৩, ২০২৬

দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনা নিহত ৪, আহত ১২ পর্যটক

 

দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন।

পৃথক দুর্ঘটনায় কুমিল্লা, চুয়াডাঙ্গা, গাইবান্ধা ও ঝিনাইদহ জেলায় একজন করে মৃত্যু হয়েছে। এছাড়া বান্দরবানে একটি পর্যটকবাহী বাস পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। —

কুমিল্লা: তিতাস উপজেলায় বেকারির পণ্যবাহী ভ্যানের চাপায় মো. আলিফ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। সে একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ছোট ছেলে।

চুয়াডাঙ্গা: জেলার আলুকদিয়া বাজারে ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর মোটরসাইকেলচালক নিহত হয়েছে। বুধবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা পৌরসভার তালতলার শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে।

গাইবান্ধা: সাদুল্লাপুর উপজেলার টিয়াগাছা এলাকায় ধানবোঝাই নসিমনের ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়ে নসিমনের চাকায় পিষ্ট হন ভ্যানচালক আব্দুল জব্বার (৫০)। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ: শৈলকুপায় ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান তারিফ উদ্দিন মন্ডল (৭৫) নামের এক বৃদ্ধ। নিহত তারিফ উদ্দিন মন্ডল চণ্ডিপুর গ্রামের মৃত ইন্তাজ মন্ডলের ছেলে।

বান্দরবান: চট্টগ্রাম থেকে আসা ‘রিলাক্স পরিবহন’-এর একটি পর্যটকবাহী বাস আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগায় ১২ জন পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *