অনলাইন জুয়া-ক্রিপ্টোর জালে আর্থিক খাত প্রায় ২ হাজার সন্দেহজনক লেনদেনে ব্যাংক-এমএফএসে জমা ৬ হাজার কোটি টাকা
জুলাই ১৬, ২০২৬
নদীভাঙনে বিলীনের পথে ২০০ বছরের বুধহাটা বাজার আতঙ্কে ব্যবসায়ীরা
জুলাই ১৬, ২০২৬
অনলাইন জুয়া-ক্রিপ্টোর জালে আর্থিক খাত প্রায় ২ হাজার সন্দেহজনক লেনদেনে ব্যাংক-এমএফএসে জমা ৬ হাজার কোটি টাকা
জুলাই ১৬, ২০২৬
নদীভাঙনে বিলীনের পথে ২০০ বছরের বুধহাটা বাজার আতঙ্কে ব্যবসায়ীরা
জুলাই ১৬, ২০২৬

রাকসুর আবেদনের পর মাতৃত্বের সময়ে ৪০% উপস্থিতিতেও পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাকসুর মহিলা বিভাগের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ২৬৯তম সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আগামী সভায় উপস্থাপন করা হবে

মাতৃত্বকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণে উপস্থিতির ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, মাতৃত্বকালীন সময়ে শিক্ষার্থীরা ৪০ শতাংশ উপস্থিত থেকেও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গতকাল বিকালে অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাকসুর মহিলা বিভাগের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ২৬৯তম সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আগামী সভায় উপস্থাপন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়্যিদা হাফসা বলেন, আমরা মহিলা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাছে এ দাবি করেছিলাম। দাবির পরিপ্রেক্ষিতে একটা কমিটি গঠন করে দেয়া হয়েছিল। সে কমিটিতে আমিও সদস্য হিসেবে ছিলাম। প্রথমে ৫০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এমন সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে আরেক মিটিংয়ে কমিয়ে আনার জন্য আবেদন করি, তখন ৪০ শতাংশ করার সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান বলেন, মাতৃত্বকালীন সময়ে উপস্থিতির হার কমানোর বিষয়ে আগে থেকে একটা কমিটি গঠন করা ছিল। আজকে (বুধবার) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এটা পাশ হয়েছে। চুড়ান্ত অনুমোদনের জন্য আগামী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *