
জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন
জুলাই ১৪, ২০২৬
ট্রাম্পের দাবি, ‘মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ’
জুলাই ১৪, ২০২৬প্রতিবেদন অনুযায়ী, হামে মারা যাওয়া শিশুটি ঢাকা বিভাগের। আর হামের উপসর্গে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের।
সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে একজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ ছয়জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশে ১২২ শিশুর হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৮৬৮ শিশুর মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ দেখা দিয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামে মারা যাওয়া শিশুটি ঢাকা বিভাগের। আর হামের উপসর্গে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে ৬৭১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে মারা গেছে ৯৫ শিশু। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৬৬ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এক লাখ ১৩ হাজার ২৪৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ১৩ হাজার ৭৩৫ শিশুর হাম শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ২৭ শিশু। তাদের মধ্যে ৯২ হাজার ৩৮৩ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।


