বিশ্বকাপ রেকর্ড এমবাপ্পে-ম্যারাডোনাকে পেছনে ফেলে ছুটছেন মেসি
জুলাই ৯, ২০২৬
জয় শেষে সুইজারল্যান্ড কোচ আমাদের যাত্রা থামছে না
জুলাই ৯, ২০২৬
বিশ্বকাপ রেকর্ড এমবাপ্পে-ম্যারাডোনাকে পেছনে ফেলে ছুটছেন মেসি
জুলাই ৯, ২০২৬
জয় শেষে সুইজারল্যান্ড কোচ আমাদের যাত্রা থামছে না
জুলাই ৯, ২০২৬

ফিফায় মিসরের অভিযোগ

আটলান্টায় মঙ্গলবার রাতে বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মিসর।

বহুল আলোচিত সেই ম্যাচে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ার একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিসরের ফুটবলার ও কোচিং স্টাফরা। বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। ইএফএর সভাপতি হানি আবু রিদা ফরাসি রেফারি লেতেক্সিয়ার এবং তার দুই সহকারী সিরিল মুনিয়ে ও মেহদি রহমানির সিদ্ধান্তগুলোর তদন্ত দাবি করেছেন। ফেডারেশনের যোগাযোগবিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আর্জেন্টিনা-মিসর ম্যাচ পরিচালনাকারী রেফারিদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিসরের গোলদাতা মোস্তাফা জিকো, যার একটি গোল বাতিল করা হয়।

তিনি অভিযোগ করেন, রেফারি ম্যাচটি সঠিকভাবে পরিচালনা করেননি। প্রধান কোচ হোসাম হাসানও দাবি করেন, গুরুত্বপূর্ণ কয়েকটি মুহূর্তে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *