২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৮.৬৮, জুনে ৯.১৬% উচ্চ মূল্যস্ফীতি রেখেই শেষ হলো অর্থবছর
জুলাই ৭, ২০২৬
খাগড়াছড়িতে গুলিতে ৩ যুবক নিহত
জুলাই ৭, ২০২৬
২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৮.৬৮, জুনে ৯.১৬% উচ্চ মূল্যস্ফীতি রেখেই শেষ হলো অর্থবছর
জুলাই ৭, ২০২৬
খাগড়াছড়িতে গুলিতে ৩ যুবক নিহত
জুলাই ৭, ২০২৬

দুই জেলায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

ময়মনসিংহ ও কুড়িগ্রামে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি ঘটনায় এ প্রাণহানি ঘটে।

ময়মনসিংহ: জেলার গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোন মারা গেছে। নিহতরা হলো রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে রিয়ামনি (৮) ও ইলমা (৪)। রিয়ামনি স্থানীয় বীর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে স্কুল থেকে ফিরে রিয়ামনি ছোট বোনকে নিয়ে পুকুর পাড়ে যায়। এ সময় ইলমা কাদার মধ্যে পড়ে যায়। কাদা ধুতে গিয়ে সে পানিতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে বড় বোন রিয়ামনি পুকুরে ঝাঁপ দেয়। এতে দুজনই ডুবে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিয়ামনিকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুর থেকে ইলমার মরদেহ উদ্ধার করে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ী উপজেলায় নালার পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো নূর হোসেনের মেয়ে লুশি খাতুন (৯) ও আনিছুর রহমানের মেয়ে আরশী (৮)। তারা রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *