সিটি গ্রুপের ঋণ বিপর্যয় পরিস্থিতি তৈরিতে দায় রয়েছে দক্ষ ব্যাংকারদেরও
জুন ২৫, ২০২৬
কয়রায় এলজিইডির কাজে অনিয়মের অভিযোগ সড়ক উন্নয়নের নামে ভোগান্তি ঝুলে আছে একাধিক প্রকল্প
জুন ২৫, ২০২৬
সিটি গ্রুপের ঋণ বিপর্যয় পরিস্থিতি তৈরিতে দায় রয়েছে দক্ষ ব্যাংকারদেরও
জুন ২৫, ২০২৬
কয়রায় এলজিইডির কাজে অনিয়মের অভিযোগ সড়ক উন্নয়নের নামে ভোগান্তি ঝুলে আছে একাধিক প্রকল্প
জুন ২৫, ২০২৬

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

 

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩৭ কোটি টাকা) মানবিক সহায়তা-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

গতকাল বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে অস্ট্রেলিয়ার সরকার ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‌রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকারের অব্যাহত সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।’ এ সহায়তার জন্য তিনি অস্ট্রেলিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘‌রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।’

চুক্তি অনুযায়ী, অস্ট্রেলিয়ার দেয়া এ তহবিল রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে ব্যয় করবে ইউনিসেফ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ সহায়তা ২০২৬-২৮ মেয়াদে মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩ হাজার ১৬২ কোটি টাকা) মানবিক সহায়তা প্যাকেজের অংশ।

উল্লেখ্য, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে অস্ট্রেলিয়া এ পর্যন্ত মোট ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১০ হাজার ৭৭০ কোটি টাকা) মানবিক সহায়তা দিয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন ও ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *