প্রশ্নের মুখে এসডিএফের কার্যক্রম, বাড়ছে রাষ্ট্রের ঋণ
জুন ২২, ২০২৬
মাঠে বেলজিয়ামের সঙ্গে ইরানের ড্র, বাইরে রাজনীতি ও বিতর্ক
জুন ২২, ২০২৬
প্রশ্নের মুখে এসডিএফের কার্যক্রম, বাড়ছে রাষ্ট্রের ঋণ
জুন ২২, ২০২৬
মাঠে বেলজিয়ামের সঙ্গে ইরানের ড্র, বাইরে রাজনীতি ও বিতর্ক
জুন ২২, ২০২৬

সালাহর নৈপুণ্যে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় মিসরের

প্রথমার্ধে তুলনামূলকভাবে নিস্প্রভ থাকা ম্যাচে বিরতির আগে পিছিয়ে ছিল মিসর। তবে দ্বিতীয়ার্ধে দলটি সম্পূর্ণ বদলে যায় এবং ৩৪ বছর বয়সী উইঙ্গার সালাহ দেখিয়ে দেন, তার জাদুকরী ফুটবল এখনো ফুরিয়ে যায়নি

মোহাম্মদ সালাহর নৈপুণ্যের ওপর ভর করে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মিসর। বাংলাদেশ সময় আজ সকালে ম্যাচের শুরুতে এক গোলে পিছিয়ে ছিল মিসর। কিন্তু দুর্দান্ত দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে দেয় উত্তর আফ্রিকার দেশটি। এ জয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষে উঠে এসেছে মিসর এবং নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও অনেক বেড়ে গেছে।

প্রথমার্ধে তুলনামূলকভাবে নিস্প্রভ থাকা ম্যাচে বিরতির আগে পিছিয়ে ছিল মিসর। তবে দ্বিতীয়ার্ধে দলটি সম্পূর্ণ বদলে যায় এবং ৩৪ বছর বয়সী উইঙ্গার সালাহ দেখিয়ে দেন, তার জাদুকরী ফুটবল এখনো ফুরিয়ে যায়নি।

ম্যাচ শেষে সতীর্থদের অভিনন্দনের মাঝে সালাহ বলেন, ‘এটা যেকোনো খেলোয়াড়ের জন্যই দারুণ একটি অর্জন। এটি একটি বড় জয়। দলের পরিবেশও চমৎকার। পরের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।’

প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করা মিসর দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ওঠে গেছে। অন্যদিকে, প্রথম ম্যাচে ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করা নিউজিল্যান্ড এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে। এর আগে একই দিনে বেলজিয়াম ও ইরান গোলশূন্য ড্র করে।

প্রথমার্ধে নিউজিল্যান্ডের পরিকল্পনা ছিল সহজ কিন্তু কার্যকর। প্রয়োজন হলে তারা লম্বা পাস খেলেছে, আবার সুযোগ পেলে বলের দখলও ধরে রেখেছে। এরই ফল হিসেবে কর্নার থেকে দলের ডিফেন্ডার ফিন সারম্যান গোল করে এগিয়ে দেন নিউজিল্যান্ডকে। তিনি নিজের মার্কার আহমেদ ফাতুহকে ফাঁকি দিয়ে শক্তিশালী হেডে বল জালে পাঠান।

ম্যাচের শুরুর দিকে ক্যালাম ম্যাককাওয়াটের একটি হেড কোনোমতে বারের ওপর দিয়ে ঠেলে দেন মিসরের গোলরক্ষক। তবে বিরতির পর মিসর আক্রমণের চাপ বাড়াতে থাকে এবং ৫৮তম মিনিটে সমতায় ফেরে। ডান দিক থেকে মোহাম্মদ হানির ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন মোস্তাফা জিকো।

এরপর ৬৭তম মিনিটে দর্শকের প্রত্যাশা পূরণ করেন সালাহ। ডান দিক দিয়ে দ্রুত এগিয়ে গিয়ে জিকোর সঙ্গে ওয়ান-টু পাস খেলে তিনি বল জড়িয়ে দেন দূরের কোণে।

৮১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন সালাহ। ডান দিক থেকে ভেতরে ঢুকিয়ে দেয়া তার শট ডিফ্লেক্ট হয়ে ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তবে সেই কর্নার থেকেই তিনি আরেকটি অবদান রাখেন। সালাহর নেয়া কর্নার থেকে বদলি খেলোয়াড় মাহমুদ ত্রেজেগেৎ ডাইভিং হেডে নিকট পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন।

হার এড়াতে শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা চালায় নিউজিল্যান্ড। এদিকে মিসরের ডিফেন্ডার হোসাম আবদেলমাগুইদ মাথায় আঘাত পেয়ে সন্দেহজনক কনকাশনের কারণে ম্যাচের শেষদিকে মাঠ ছাড়তে বাধ্য হন। মাঠ ছাড়ার সময় তার চোখের চারপাশে ফোলাভাব দেখা যাচ্ছিল।

যোগ করা সময়ের দশম মিনিটে মিসরীয় সমর্থকরা জোরে জোরে শিস বাজিয়ে রেফারিকে ম্যাচ শেষ করার আহ্বান জানাতে থাকেন।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামজুড়ে উল্লাস ছড়িয়ে পড়ে। সালাহ ও তার সতীর্থরা দেশের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয় নিশ্চিত করেন, আর কোচ হোসাম হাসান হাতে মিসরের পতাকা নিয়ে পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করে সেই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *