
নেত্রকোনায় বজ্রপাতে দুজন নিহত
জুন ১৪, ২০২৬রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি
জুন ১৪, ২০২৬সংশ্লিষ্টরা জানান, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় পুলিশের সাবেক এ শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে গত ১২ জুন চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে সংশ্লিষ্ট পক্ষ
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। আজ পুলিশ সদর দফতরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্টরা জানান, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় পুলিশের সাবেক এ শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে গত ১২ জুন চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে সংশ্লিষ্ট পক্ষ।
বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্বপালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তারমধ্যে বেনজীর আহমেদের নামও ছিল।
দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত জানা গেছে, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন জেলায় অন্তত ৬১৩ দশমিক ৪১ বিঘা জমি কিনেছেন। এর মধ্যে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬০৫ দশমিক ৭৭ বিঘা জমি রয়েছে।


