‘রকস্টার’-এর মাঝেই শাকিবের নতুন দুই সিনেমার খবর
জুন ৭, ২০২৬
দ্বিতীয় সপ্তাহে এসে বলিউডে নতুন রেকর্ডের ইঙ্গিত ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’র
জুন ২২, ২০২৬
‘রকস্টার’-এর মাঝেই শাকিবের নতুন দুই সিনেমার খবর
জুন ৭, ২০২৬
দ্বিতীয় সপ্তাহে এসে বলিউডে নতুন রেকর্ডের ইঙ্গিত ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’র
জুন ২২, ২০২৬

মমতার শাসনামলের গল্প নিয়ে ‘হীরক রানীর দেশে’, অভিনয়ে জয়াপ্রদা

প্রধান চরিত্র ‘হীরক রানী’র ভূমিকায় দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী জয়াপ্রদাকে। বলিউডেও তার বেশ নামডাক রয়েছে। এছাড়া কলকাতায় অভিনয় করেছেন তিনি

ক্ষমতার পালাবদলে পশ্চিমবঙ্গে চলচ্চিত্র অঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া। তার এক নজির দেখা গেল গতকাল। ২০২৪ সালের বহুল আলোচিত ‘অভয়া কাণ্ড’-কে কেন্দ্র করে নির্মিতব্য চলচ্চিত্র ‘তিলোত্তমা’ ঘিরে হঠাৎ এ নাটকীয় মোড়। মধ্য কলকাতার একটি অভিজাত হোটেলে ছবিটির সংবাদ সম্মেলনের কথা থাকলেও শেষ মুহূর্তে পুরো পরিকল্পনাই বদলে যায়। নির্মাতারা জানান, আপাতত ‘তিলোত্তমা’ নামে কোনও ছবি হচ্ছে না।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পূর্বঘোষিত সিনেমার বদলে এখন তৃণমূল কংগ্রেসের শাসনামলের গল্প বেছে নিয়েছেন নির্মাতা।

পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, প্রায় এক বছর ধরে গবেষণার পরও শেষ পর্যন্ত পারিবারিক সম্মতির অভাবে ‘তিলোত্তমা’ এগিয়ে নিয়ে যেতে পারছেন না। তার কথায়, ‘সম্মতি পাওয়া যায়নি, তাই আমরা অন্য ছবির কথা ভাবছি। একজন মায়ের সিদ্ধান্তকে আমি সম্মান করি।’

এ ঘোষণার পরই নতুন ছবির নাম প্রকাশ্যে আসে, ‘হীরক রানীর দেশে’। এটিকে একটি পলিটিক্যাল স্যাটায়ার ছবি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। প্রধান চরিত্র ‘হীরক রানী’র ভূমিকায় দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী জয়াপ্রদাকে। বলিউডেও তার বেশ নামডাক রয়েছে। এছাড়া কলকাতায় অভিনয় করেছেন তিনি।

‘হীরক রানী’র চরিত্র নিয়ে এখনই বেশি কিছু বলতে নারাজ জয়াপ্রদা। তবে তিনি জানিয়েছেন, ‘ছবির পরিচালক পুরো বিষয়টা বলতে পারবেন। বাংলা ছবি করার জন্য খুব উৎসাহী।’

পরিচালক জানান, আগামী জুন মাস থেকেই ছবির শুটিং শুরু হবে এবং পুজোর সময় মুক্তির পরিকল্পনা রয়েছে।

অভিনেত্রী জয়াপ্রদাকে আজকাল সক্রিয় রাজনীতিতে খুব বেশি দেখা যায় না। তিনি ২০১৯ সালে বিজেপি-তে যোগ দেন এবং ওই বছর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রামপুর আসন থেকে প্রার্থীও হয়েছিলেন, জয়ী হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *