পর্তুগালকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেয়ার শেষ সুযোগ রোনালদোর
জুন ৫, ২০২৬
প্রতিযোগীদের তুলনায় বাড়তি উৎপাদন খরচ বাংলাদেশে চা বাগান ও উৎপাদন বাড়লেও অধরাই থাকছে রফতানি সাফল্য
জুন ৫, ২০২৬
পর্তুগালকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেয়ার শেষ সুযোগ রোনালদোর
জুন ৫, ২০২৬
প্রতিযোগীদের তুলনায় বাড়তি উৎপাদন খরচ বাংলাদেশে চা বাগান ও উৎপাদন বাড়লেও অধরাই থাকছে রফতানি সাফল্য
জুন ৫, ২০২৬

কুয়েতে ড্রোন হামলায় আহত ৫ বাংলাদেশী

কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় পাঁচ বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন।

গত বুধবার ভোরে তারা আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। কুয়েতে বাংলাদেশ দূতাবাস আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে নিবিড় নজর রাখছে।

দূতাবাস সূত্রে জানা যায়, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন গতকাল দেশটির ফারওয়ানিয়া হাসপাতাল এবং শেখ জাবের আল-আহমদ আল-সাবাহ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি ড্রোন হামলায় আহত হয়ে চিকিৎসাধীন বাংলাদেশী নাগরিকদের খোঁজখবর নেন।

দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, পরিদর্শনকালে রাষ্ট্রদূত আহত বাংলাদেশী কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের প্রতি বাংলাদেশ সরকারের সহমর্মিতা ও সমর্থনের বার্তা পৌঁছে দেন। এ কঠিন সময়ে আহত বাংলাদেশীদের যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে যাচ্ছে।

কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে আহতদের রক্তদানের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার জন্য প্রবাসীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়। রক্তদানে ইচ্ছুকদের কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে কুয়েতে ড্রোন হামলার পর সতর্কতা জারি করা হয় দূতাবাসের পক্ষ থেকে। এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, রকেট বা ড্রোন হামলা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি বা ভিডিও ধারণ এবং প্রচার দেশটির আইনে দণ্ডনীয় অপরাধ। তাই প্রবাসী বাংলাদেশীদের কুয়েতের আইন মেনে চলার পাশাপাশি এ ধরনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

কুয়েত বিমানবন্দরে প্রাণঘাতী এ ড্রোন হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। ওই ঘটনায় উত্তেজনা বেড়েছে উপসাগরীয় অঞ্চলে। সিসিটিভিতেও ধরা পড়েছে কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলার মুহূর্ত। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ভিডিওটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *