
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৩
জুন ৪, ২০২৬
যুক্তিতর্ক শেষ, রামিসা হত্যা মামলার রায় ৭ জুন
জুন ৪, ২০২৬ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক চীনা নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম লি চং ইয়ং (৪৮)। তিনি নরসিংদীর মাধবদী এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের সহকর্মী রুহুল আমিন জানান, গত ২৭ মে স্কুটি চালিয়ে মাধবদীর দিকে যাওয়ার সময় উত্তর ৩০০ ফিট এলাকায় একটি দ্রুতগতির প্রাইভেট কার লি চং ইয়ংকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


