বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যবৃদ্ধির ঘোষণা আজ
জুন ৩, ২০২৬
জুনে সিলিন্ডার গ্যাসে ৫৫ টাকা দাম কমাল বিইআরসি
জুন ৩, ২০২৬
বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যবৃদ্ধির ঘোষণা আজ
জুন ৩, ২০২৬
জুনে সিলিন্ডার গ্যাসে ৫৫ টাকা দাম কমাল বিইআরসি
জুন ৩, ২০২৬

জেলেদের জালে ধরা সামুদ্রিক যান নৌবাহিনীর কাছে হস্তান্তর

 

বরগুনার পাথরঘাটা উপকূলে জেলেদের জালে ধরা পড়া রহস্যময় সামুদ্রিক যানটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, যানটি এখন নৌবাহিনীর হেফাজতে আছে। বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা গতকাল বেলা পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যানটি আমরা নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছি।’ জেলেদের কাছ থেকে খবর পেয়ে বস্তুটি উদ্ধার করেন পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহান। তিনি বলেন, ‘‌সোমবার রাতেই কোস্টগার্ডের মাধ্যমে বস্তুটি ঢাকায় পাঠানো হয়েছে।’

দেশের সামুদ্রিক প্রাণিবিজ্ঞানীদের ধারণা, এটি ‘অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকল’ (এইউভি) বা পানির নিচে স্বয়ংক্রিয়ভাবে চলাচলকারী গবেষণা যান হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্র গবেষণা, পরিবেশ পর্যবেক্ষণ, সমুদ্রতলের মানচিত্রায়ণ, জলবায়ুবিষয়ক তথ্য সংগ্রহ এবং সামরিক নজরদারির কাজে এ ধরনের যান ব্যবহার করা হয়। তবে বাংলাদেশের উপকূল-সংলগ্ন সমুদ্রে এমন একটি যান কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *