চাহিদা মেটাতে ইউরিয়া আমদানি
মে ৩১, ২০২৬
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর বদলে গেল চিত্র যেখানে ছিল বর্জ্যের স্তূপ সেখানে পরিচ্ছন্নতার ছাপ
মে ৩১, ২০২৬
চাহিদা মেটাতে ইউরিয়া আমদানি
মে ৩১, ২০২৬
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর বদলে গেল চিত্র যেখানে ছিল বর্জ্যের স্তূপ সেখানে পরিচ্ছন্নতার ছাপ
মে ৩১, ২০২৬

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ ঢাকাও ছাড়ছেন অনেকে

ঈদের ছুটি এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মজীবী মানুষের একটি অংশ আগেভাগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন।

অন্যদিকে গতকাল ঈদের তৃতীয় দিনেও অনেক মানুষকে ঢাকা ছেড়ে যেতে দেখা গেছে। এতে রাজধানীর স্টেশন ও বাসস্ট্যান্ডগুলোতে দ্বিমুখী যাত্রীর চাপ চোখে পড়েছে।

গতকাল সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনজুড়ে যাত্রীদের ভিড় ও চলাচল বেড়েছে। ঢাকামুখী ট্রেনগুলো একের পর এক বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে পৌঁছাচ্ছে, আবার রাজধানী থেকেও বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাচ্ছে। ফলে স্টেশন এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি কর্মচাঞ্চল্য দেখা গেছে।

নোয়াখালী থেকে আসা একটি ট্রেন প্লাটফর্মে পৌঁছালে যাত্রীরা দ্রুত নেমে ব্যাগ-লাগেজ নিয়ে স্টেশন ছাড়েন। এ সময় কুলিদেরও ব্যস্ত সময় পার করতে দেখা যায়। ঈদের ছুটি শেষ না হলেও অনেকে ঢাকায় ফিরে আসছেন মূলত কর্মস্থলে যোগ দিতে এবং শেষ মুহূর্তের ভিড় এড়িয়ে স্বস্তিতে যাত্রা সম্পন্ন করতে।

আগামীকাল থেকে অফিস-আদালত খুলবে। তাই অনেকেই আগেভাগে রাজধানীতে ফিরছেন বলে জানান যাত্রীরা। তাদের মতে, ছুটির শেষ দুই দিনে ভিড় কয়েক গুণ বেড়ে যাবে, সে কারণে আগেই ফেরা তুলনামূলক সুবিধাজনক।

অন্যদিকে ঈদের তৃতীয় দিনেও অনেকে ঢাকা থেকে গ্রামের উদ্দেশে রওনা হচ্ছেন। কেউ ঈদের সময় কর্মস্থলে দায়িত্ব পালন করায় দেরিতে ছুটি পেয়েছেন, আবার কেউ কোরবানির আনুষ্ঠানিকতা শেষে এখন বাড়ি ফিরছেন।

সিলেটগামী ট্রেনের যাত্রী এক সফটওয়্যার কর্মী জানান, তিনি ঈদের সময় অফিসে দায়িত্ব পালন করেছেন। কাজ শেষ করে এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। একইভাবে কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফেরা এক চাকরিজীবী জানান, পরিবারসহ ভালো সময় কাটিয়ে আগেভাগেই ঢাকায় ফিরে এসেছেন যাতে কর্মস্থলে ফেরায় কোনো চাপ না থাকে।

স্টেশনে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা জানান, সকালে যাত্রীর চাপ থাকলেও বর্তমানে তা কিছুটা কমেছে। তবে আগামী দু-একদিনের মধ্যে রাজধানীমুখী মানুষের চাপ ব্যাপকভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ফিরতি যাত্রা শুরু হলেও আসল ভিড় এখনো শুরু হয়নি। ছুটি শেষের দিকে যাত্রীর চাপ কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং তখন স্টেশনে স্বাভাবিক চলাচল কঠিন হয়ে পড়তে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *