যমুনা সেতুর ডেক সংস্কারের কাজ পেল চীনের দুই কোম্পানি
মে ১৪, ২০২৬
৫০ দেশের সমর্থকদের জন্য ভিসা জামানত শর্ত তুলে নিল যুক্তরাষ্ট্র
মে ১৪, ২০২৬
যমুনা সেতুর ডেক সংস্কারের কাজ পেল চীনের দুই কোম্পানি
মে ১৪, ২০২৬
৫০ দেশের সমর্থকদের জন্য ভিসা জামানত শর্ত তুলে নিল যুক্তরাষ্ট্র
মে ১৪, ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম নামে একজন বাংলাদেশী যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে।

নিহত খাদেমুল ইসলাম হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি বিজিবি ক্যাম্পর আওতাধীন আমঝোল এলাকার আমজাদ হোসেনের ছেলে। আজ ভোররাতে তিনি গুলিবিদ্ধ হন।

বিজিবি, পুলিশ ও নিহতের পরিবার জানায়, আমঝোল সীমান্ত এলাকার বাংলাদেশী যুবক খাদেমুল ইসলামসহ আরো ৮-৯ জন গরু চোরাকারবারি আমঝোল সীমান্তের মেইন পিলার ৯০৫ এর ৬ নম্বর সাবপিলার এলাকার সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দেড়শগজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এসময় তাদের লক্ষ্য করে জলপাইগুড়ি রানীনগর ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের শীতলকুচি পাগলামারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

এতে খাদেমুল ইসলাম মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এসময় অপর সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে পালিয়ে আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বণিক বার্তাকে বলেন, ‘নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিজিবির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বণিক বার্তাকে বলেন, ভারতীয় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দলের গুলিতে খাদেমুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়ে কড়াপ্রতিবাদপত্র পাঠানো হয়েছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *