
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৯ শিশুর মৃত্যু
মে ১২, ২০২৬
শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাইয়ে গণহত্যা হতো না : নাহিদ ইসলাম
মে ১২, ২০২৬কাতারে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান কাতার ক্যালেন্ডার হাউস। তাদের দেয়া তথ্য বলছে, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে আগামী ১৮ মে (সোমবার)। সে হিসাবে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। খবর কাতার ট্রিবিউন।
প্রতিষ্ঠানর নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল আনসারি জানান, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের চাঁদ জন্ম নেবে শনিবার (চাঁদ দেখার দিন) দোহা সময় রাত ১১টা ২ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত ৮টা ২ মিনিট)। এ কারণে ওইদিন সূর্যাস্তের সময় কাতারসহ সমস্ত আরব ও ইসলামি দেশগুলোর আকাশে চাঁদ দেখা সম্ভব হবে না।
জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, পৃথিবীর চারদিকে চাঁদের আবর্তন ইসলামি মাসের শুরু ও শেষ নির্ধারণ করে। অন্যদিকে, সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তন গ্রেগোরিয়ান বা ইংরেজি মাসের শুরু ও শেষ নির্ধারণ করে।


