
প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ
মে ২, ২০২৬
শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার
মে ২, ২০২৬ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধের অংশ হিসেবে এখন পর্যন্ত ৪৫টি বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর আল জাজিরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তারা দাবি করে, মার্কিন বাহিনী আন্তর্জাতিক জলসীমায় টহল ও ইরানের বিরুদ্ধে চলমান নৌ-অবরোধ অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে এখন পর্যন্ত এখন পর্যন্ত ৪৫টি বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দেয়া বা বন্দরে ফিরে যেতে বলা হয়েছে।
ওই পোস্টে সেন্টকম দাবি করে, এসব জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল।
যুক্তরাষ্ট্র গত ১৩ এপ্রিল থেকে ইরানি বন্দরগুলোর ওপর এ অবরোধ আরোপ করে।


