পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ
এপ্রিল ৩০, ২০২৬
কৃষি উন্নয়নে সরকারের নানামুখী কর্মসূচি কতটা সফল হবে
মে ১, ২০২৬
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ
এপ্রিল ৩০, ২০২৬
কৃষি উন্নয়নে সরকারের নানামুখী কর্মসূচি কতটা সফল হবে
মে ১, ২০২৬

বৃষ্টিতে দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত

আগামী ২ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে। এ ম্যাচ দিয়ে সফর সমাপ্তি করবে নিউজিল্যান্ড।

বৃষ্টিতে পণ্ড হয়ে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। চট্টগ্রামের সাগরিকায় ৪টা ২০ মিনিটের দিকে খেলা পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা। খেলা চালু করা যায় কি না, সে সিদ্ধান্ত নিতে ৪টা ৫০ মিনিট পর্যন্ত সময় ছিল। কিন্তু বৃষ্টির তীব্রতা এমনই বেশি যে, থামার কোনো লক্ষণ নেই। ম্যাচ তাই আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়।

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। একই ভেন্যুতে গত সোমবার নিউজিল্যান্ডকে ৬ উইকেটের ব্যবধানে হারায় তারা। সফরকারীদের ১৮২ রানের সংগ্রহ তাওহিদ হৃদয়ের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে টপকে যায় স্বাগতিকরা।

আগামী ২ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে। এ ম্যাচ দিয়ে সফর সমাপ্তি করবে নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *