যুগ যুগ ধরে গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে মুন্সিগঞ্জের মিষ্টি
এপ্রিল ১৫, ২০২৬
আন্দামান সাগরে ২৫০ রোহিঙ্গা-বাংলাদেশী নিখোঁজ
এপ্রিল ১৫, ২০২৬
যুগ যুগ ধরে গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে মুন্সিগঞ্জের মিষ্টি
এপ্রিল ১৫, ২০২৬
আন্দামান সাগরে ২৫০ রোহিঙ্গা-বাংলাদেশী নিখোঁজ
এপ্রিল ১৫, ২০২৬

খরচ কমাতে ট্রাকে যাত্রা, কুমিল্লায় খাদে পড়ে নিহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে হতাহতরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন।

বোরো মৌসুমের ধান কাটতে তারা দিনাজপুর থেকে নোয়াখালী যাচ্ছিলেন। খরচ কমাতেই ট্রাকে করে যাচ্ছিলেন বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। পথে দুর্ঘটনার শিকার হয়ে সাতজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরো পাঁচজন।

গতকাল সকালে কয়েকজন হতাহত ব্যক্তির স্বজন পুলিশের কাছে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই দুর্ঘটনায় সাত শ্রমিক নিহত হন এবং আহত হন আরো ছয়জন। তারা সবাই বোরো ধান কাটার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিপুর গ্রামের আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২); বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। তাদের সবার বাড়ি দিনাজপুরে।

আহতরা হলেন আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮) ও জাহাঙ্গীর আলম (৪০)। তাদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আরেক আহত ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, আহত পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে একটি চালবোঝাই ট্রাকে করে ১৩ জন শ্রমিক নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। ভাড়া কমানোর উদ্দেশ্যে তারা ট্রাকের ওপর বসে যাত্রা করেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার বলেন, ‘নিহতদের মরদেহ বাড়ি নিয়ে দাফন করা এবং আহতদের চিকিৎসা সহায়তা হিসেবে এ সহায়তা দেয়া হচ্ছে। আমরা নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *