
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির
এপ্রিল ১৩, ২০২৬
কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী
এপ্রিল ১৩, ২০২৬সারা দেশে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তালিকাভুক্ত শিক্ষকদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট এবং এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ বিলম্বের কারণে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে একটি ‘অবসরপ্রাপ্ত শিক্ষক পুল’ গঠনের উদ্যোগ নেয়া প্রয়োজন। এ লক্ষ্যে ইউএনওর পরামর্শক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/অ্যাডহক কমিটির অনুমোদন সাপেক্ষে ওই পুল গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো।
আরো বলা হয়, উপজেলার অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের দিয়ে একটি অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সব জেলা প্রশাসককে অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট উপজেলার ইউএনওর পরামর্শক্রমে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/অ্যাডহক কমিটির অনুমোদনক্রমে প্রয়োজনের নিরিখে সাময়িকভাবে ওই পুল থেকে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। সেই সঙ্গে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে এ-সংক্রান্ত সম্মানী ব্যয় নির্বাহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকাকে অনুরোধ করা হলো।


