মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে জাহাজ চট্টগ্রামে
মার্চ ৩১, ২০২৬
ইতিহাসে আজকের দিন আইফেল টাওয়ার উদ্বোধন
মার্চ ৩১, ২০২৬
মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে জাহাজ চট্টগ্রামে
মার্চ ৩১, ২০২৬
ইতিহাসে আজকের দিন আইফেল টাওয়ার উদ্বোধন
মার্চ ৩১, ২০২৬

দেশে ডিজেলের মজুদ ১ লাখ ২৮ হাজার ও অকটেনের ৭ হাজার ৯৪০ টন

দেশে ডিজেলের মজুদ রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং বিমানের জ্বালানি জেট ফুয়েলের মজুদ রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন

দেশে ডিজেল, অকটেন, পেট্রল ও জেট ফুয়েলের মজুদ রয়েছে ১ লাখ ৯২ হাজার টনের কিছু বেশি। এর মধ্যে সব চেয়ে কম মজুদ অকটেনের।

জ্বালানি বিভাগের নিয়মিত এক ব্রিফিংয়ে আজ জ্বালানি তেলের মজুদের সম্পর্কিত তথ্য জানানো হয়।

জ্বালানি বিভাগের পাঠানো তথ্যে জানা গেছে, আজ পর্যন্ত দেশে ডিজেলের মজুদ রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং বিমানের জ্বালানি জেট ফুয়েলের মজুদ রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন।

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রেক্ষাপটে সারাবিশ্বের মতো বাংলাদেশেও জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর আওতায় সারা দেশে অবৈধ মজুদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে অভিযান। গত ৩-৩০ মার্চের মধ্যে পরিচালিত হয়েছে ৩ হাজার ৫৫৯টি অভিযান। এ সময় ১ হাজার ২৪৪টি মামলা ও ৮৪ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারাদণ্ড দেয়া হয়েছে ১৬ জনকে।

একই সময়ে ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার ডিজেল, অকটেন ও পেট্রল জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *