রাশিয়া থেকে ছয় লাখ টন ডিজেল কিনতে চায় বাংলাদেশ
মার্চ ৩১, ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাসডুবি আর কারো মরদেহ মেলেনি উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
মার্চ ৩১, ২০২৬
রাশিয়া থেকে ছয় লাখ টন ডিজেল কিনতে চায় বাংলাদেশ
মার্চ ৩১, ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাসডুবি আর কারো মরদেহ মেলেনি উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
মার্চ ৩১, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল দুপুরে এ সাক্ষাৎ হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। দুই নেতার সঙ্গে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন।

এর আগে দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা পাশাপাশি দাঁড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে যান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত। দুই নেতা প্রায় ২০ মিনিট কথা বলেন। সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন। প্রধানমন্ত্রী এ সময় বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। সরকারপ্রধানের এ সৌজন্যতা ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘‌প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপির ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সৌজন্যতা দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে প্রধানমন্ত্রী আবারো নিজের স্বাভাবিক সৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটালেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *