
টানা তিন মাস পতনের পর জানুয়ারিতেও রফতানি কমেছে ২৫.২৫% ইউরোপে পোশাক রফতানি নিয়ে উৎকণ্ঠায় রফতানিকারকরা
মার্চ ২৪, ২০২৬
ট্রাম্পের দাবি ‘ফলপ্রসূ’ আলোচনা, তেহরানের অস্বীকার
মার্চ ২৪, ২০২৬ঈদের তৃতীয় দিন থেকে আগামী শুক্রবার পর্যন্ত পাঁচদিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিভিন্ন স্থানে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।
এ সময় গরম কিছুটা বাড়ার আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সীমান্ত এলাকার দু-এক জায়গায় গতকাল বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়। আবহাওয়া অধিদপ্তর বলেছে, গতকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে, ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে সিলেটে ৮ মিলিমিটার এবং দিনাজপুরে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পরবর্তী চারদিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতি ও শুক্রবার রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এ দুইদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এর পরের পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।


