মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে, নিহত ৩
মার্চ ২৩, ২০২৬
সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে: স্থানীয় সরকার মন্ত্রী
মার্চ ২৩, ২০২৬
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে, নিহত ৩
মার্চ ২৩, ২০২৬
সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে: স্থানীয় সরকার মন্ত্রী
মার্চ ২৩, ২০২৬

দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কার কথা জানালেন মালিকরা

জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটির ফেসবুক পেজ থেকে এ দাবি করা হয়।

পোস্টে বলা হয়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। একইসঙ্গে দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন পাম্পেন কর্মরতরা।

পোস্টের শেষাংশে বলা হয়, পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যেকোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *