শেষ সময়ে জমজমাট সিরাজগঞ্জের কাপড়ের হাট
মার্চ ১৭, ২০২৬
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ শুরু হবে —প্রতিমন্ত্রী মীর শাহে আলম
মার্চ ১৭, ২০২৬
শেষ সময়ে জমজমাট সিরাজগঞ্জের কাপড়ের হাট
মার্চ ১৭, ২০২৬
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ শুরু হবে —প্রতিমন্ত্রী মীর শাহে আলম
মার্চ ১৭, ২০২৬

পাঁচ স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

দেশের পাঁচ স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

এর মধ্যে রাজবাড়ীতে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেয়ার সময় ট্রাকচাপায় দুজনের প্রাণহানি হয়েছে। এছাড়া রাজধানীর উত্তরা, শেরপুর, লক্ষ্মীপুর ও বরিশালে আরো চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল ও আগের দিন সন্ধ্যায় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

রাজবাড়ী: জেলার গোয়ালন্দ মোড় এলাকায় সপ্তবর্ণা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেয়ার সময় ট্রাকচাপায় অন্য একটি ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোয়ালন্দ মোড় এলাকার ব্র্যাক পাড়ার বাসিন্দা ইদ্রিস পাটোয়ারীর ছেলে ট্রাকচালক সোবাহান পাটোয়ারী (৪৫) ও ধামরাইয়ের নাংরাইল এলাকার সরলের ছেলে স্বপন (২২)।

ঢাকা: রাজধানীর উত্তরায় গাড়ির ধাক্কায় পরশ মিয়া নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে উত্তরার আজমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরশ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা মধ্যনগর গ্রামের হামিদ ব্যাপারীর ছেলে। তিনি উত্তরা আজমপুর চালাবন এলাকায় থাকতেন।

শেরপুর: ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পথে শেরপুরের নকলায় বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ আহত হয়েছেন আরো চারজন। গতকাল দুপুরে ঢাকা-শেরপুর মহাসড়কের কুর্শা বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিফ (১২) জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে।

নকলা থানার ওসি রিপন চন্দ্র জানান, বাসটি আটক করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর: জেলার রায়পুরে অটোরিকশাচাপায় মোহাম্মদ উল্লাহ (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত মোহাম্মদ উল্লাহ উপজেলার ওই ইউনিয়নের সুকুন আলী ব্যাপারী বাড়ির মৃত আবদুর রশীদের ছেলে।

বরিশাল: জেলার মুলাদীতে ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আমিনুল সিকদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন। গতকাল সকাল ৮টার দিকে মুলাদী-মীরগঞ্জ সড়কের চর লক্ষ্মীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল সিকদার মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের নেছার উদ্দীন সিকদারের ছেলে। তিনি একটি কাজে বাবাকে নিয়ে বরিশাল যাচ্ছিলেন বলে জানান স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *