টি-২০ বিশ্বকাপ ট্রফি জয়ের জন্য কিছু হৃদয় ভাঙতে আপত্তি নেই স্যান্টনারের
মার্চ ৮, ২০২৬
সরকারের দাবি জ্বালানির সংকট নেই, আসছে তেল ও গ্যাসবাহী জাহাজ
মার্চ ৮, ২০২৬
টি-২০ বিশ্বকাপ ট্রফি জয়ের জন্য কিছু হৃদয় ভাঙতে আপত্তি নেই স্যান্টনারের
মার্চ ৮, ২০২৬
সরকারের দাবি জ্বালানির সংকট নেই, আসছে তেল ও গ্যাসবাহী জাহাজ
মার্চ ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ধারাবাহিকতা চান নাজমুল হোসেন

তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল।

আগামী ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে টাইগাররা। ১১, ১৩ ও ১৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচই হবে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। গত ২ ডিসেম্বরের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা। মাঝের এ সময়টা বাংলাদেশ দলের ব্যস্ত থাকার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যদিও বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপড়েনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি টাইগারদের।

বাংলাদেশ দলের জ্যেষ্ঠ খেলোয়াড় ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, ঐক্যবদ্ধ থেকে ধারাবাহিক ক্রিকেট খেলতে পারলে লক্ষ্য অর্জন করা সম্ভব। তিনি নিজে ধারাবাহিক থেকে দৃষ্টান্ত স্থাপন করতে চান।

ইএসপিএনক্রিকইনফোকে শান্ত বলেন, ‘এটা অবশ্যই নতুন এক সূচনা। আপনি যেভাবেই দেখেন না কেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ। আমরা ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে পারলেই এটা সম্ভব। আমি মনে করি, ওয়ানডে দলের ব্যাটার হিসেবে ও টেস্ট দলের অধিনায়ক হিসেবে আমি নিজের কাছে ধারাবাহিকতা চাই। আমার নিজের দিক থেকে এটা বলতে পারি। এ ফরম্যাটে শেষ দিকে আমাদের ধারাবাহিকতা ছিল না। তবে উন্নতির অনেক সুযোগ আছে। আশা করি, ওয়ানডেতে বছরটি আমাদের ভালো কাটবে।’

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে রেকর্ড বেশ দুর্বল। এখন পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলে মাত্র পাঁচটি জিতেছে টাইগাররা, পাকিস্তান জিতেছে ৩৪টি। দুই দলের এটা সপ্তম সিরিজ। পাকিস্তান টানা পাঁচটি সিরিজ জিতে নেয়ার পর ২০১৫ সালে হোম সিরিজে পাকিস্তানকে ৩-০-তে হারিয়ে দেয় বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে ১৭টি ওয়ানডের মধ্যে ১৪টি জিতেছে পাকিস্তান, তিনটি জিতেছে স্বাগতিকরা। বাংলাদেশের মাঠে চার সিরিজের তিনটি পাকিস্তান ও একটি বাংলাদেশ জিতেছে। পাকিস্তানের মাটিতে দুই পাঁচ ম্যাচের সিরিজ খেলে দুটিতেই হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সব মিলিয়ে পাকিস্তানের মাঠে ১২ ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছে ০-১২ ব্যবধানে!

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামতে উদগ্রীব হয়ে আছেন জ্যেষ্ঠ ক্রিকেটার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘অবশ্যই বেশ কিছুদিন পর ওয়ানডে খেলাটা দারুণ ব্যাপার। তাছাড়া এটাই চলতি বছর আমাদের প্রথম সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আমরা প্রচুর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *