গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
মার্চ ৭, ২০২৬
জ্বালানি সংকটে ব্যাহত হওয়ার শঙ্কা পুলিশের প্যাট্রোলিং কার্যক্রম
মার্চ ৭, ২০২৬
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
মার্চ ৭, ২০২৬
জ্বালানি সংকটে ব্যাহত হওয়ার শঙ্কা পুলিশের প্যাট্রোলিং কার্যক্রম
মার্চ ৭, ২০২৬

কারচুপি কারিগরদের কর্মব্যস্ততা

ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের জারদৌসি ও কারচুপি কারিগররা। কাঠের ফ্রেমে টান টান করে আটকানো হয়েছে কাপড়।

এরপর কাপড়ের ওপর নলি, পাল মতি, জরি, রেশমি সুতা, কাটা পাথর, গ্লাস ও ফেব্রিকস গ্লু দিয়ে নকশার কাজ করছেন কারিগররা। নিপুণ হাতের ছোঁয়ায় থ্রি-পিস, শাড়ি, ফতুয়া ও পাঞ্জাবিতে ঝলমলে নকশা তুলছেন তারা। বংশপরম্পরায় চলে আসা এ শিল্পে মিশে আছে কারিগরদের নিরলস পরিশ্রম আর একাগ্রতা। প্রতিটি ফোঁড়ে যেমন নান্দনিকতা ফুটে উঠছে, তেমনি প্রতিটি নকশায় জড়িয়ে আছে একেকটি শ্রমিকের জীবন সংগ্রামের গল্প। আধুনিক যুগেও ঝাউতলার এ কারিগররা তাদের হাতের নিপুণ কারুকাজে টিকিয়ে রেখেছেন ঐতিহ্যবাহী কারচুপি শিল্পকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *