
১৮ মার্চসহ এবার ঈদে ছুটি সাতদিন
মার্চ ৬, ২০২৬
মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় নিঃশর্ত ক্ষমা চাইলেন হাসনাত আব্দুল্লাহ
মার্চ ৬, ২০২৬পেসকভ বলেন, ইরান যুদ্ধের কারণে রুশ জ্বালানির চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাশিয়া তেল ও গ্যাস উভয়েরই নির্ভরযোগ্য সরবরাহকারী ছিল এবং এখনো আছে।
ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে রাশিয়ার জ্বালানি পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুদ্ধের প্রভাবে রুশ তেল ও গ্যাসের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে।
পেসকভ বলেন, ইরান যুদ্ধের কারণে রুশ জ্বালানির চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাশিয়া তেল ও গ্যাস উভয়েরই নির্ভরযোগ্য সরবরাহকারী ছিল এবং এখনো আছে। পাইপলাইনের গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস—দুই ক্ষেত্রেই চুক্তিবদ্ধ সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করার সক্ষমতা রাশিয়ার রয়েছে।
এর একদিন আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভারতকে সমুদ্রে আটকে থাকা রুশ তেল কেনার জন্য ৩০ দিনের একটি বিশেষ ছাড় দেয়। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি বাজারে সরবরাহে বিঘ্ন দেখা দেয়ায় এই সাময়িক ছাড় দেয়া হয়েছে বলে জানানো হয়। ইরান সংঘাত শুরুর আগে ইউক্রেন যুদ্ধে ক্রেমলিনের সামরিক ব্যয় মেটাতে সহায়তা করছে—এ অভিযোগ তুলে ভারত রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র তীব্র সমালোচনা করেছিল। এ নিয়ে দেশটির ওপর কঠোর শুল্কও আরোপ করা হয়।
তবে সাময়িক ছাড়ের ঘোষণা দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেন, এ ’ইচ্ছাকৃতভাবে স্বল্পমেয়াদি পদক্ষেপ’ রাশিয়াকে তেমন কোনো বড় আর্থিক সুবিধা দেবে না।
এদিকে পেসকভ বলেন, ভারত ও চীনের মতো ক্রেতারা নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নিচ্ছে। তার ভাষায়, আমরাও একই কাজ করি। ভারত ও চীনের সঙ্গে জ্বালানি এবং জ্বালানি বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা অব্যাহত রয়েছে।


