
টি-টোয়েন্টি বিশ্বকাপ ⬩ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির কাছাকাছি দক্ষিণ আফ্রিকা
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
পরিবহন খাতে চাঁদাবাজি: ৯৩২ সংগঠন জড়িত, সংকটে যাত্রী ও চালক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে দুটোতেই বিজয়ী হন। তবে নিয়ম অনুযায়ী, শপথ গ্রহণের আগে তাকে একটি আসন ছাড়তে হয়। এক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে তার হাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি তুলে দেয়া হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে দুটোতেই বিজয়ী হন। তবে নিয়ম অনুযায়ী, শপথ গ্রহণের আগে তাকে একটি আসন ছাড়তে হয়। এক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দেন তারেক রহমান।
এদিকে আসনে উপনির্বাচন অনুষ্ঠানে এরই মধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী নয়ই এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আসনটিতে ভোট গ্রহণ করা হবে। প্রার্থিতার জন্য মনোয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৫ মার্চ পর্যন্ত। বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা আগামী ১০ই মার্চ পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। এরপর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৫ মার্চ।


