গণভোটের ফল সংশোধন করে অতিরিক্ত গেজেট প্রকাশ
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
শিগগির ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
গণভোটের ফল সংশোধন করে অতিরিক্ত গেজেট প্রকাশ
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
শিগগির ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াব: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভোক্তা পর্যায়ে কেউ যেন বিড়ম্বনার শিকার না হয় কিংবা কেউ যেন মার্কেট অ্যাবিউজ করতে না পারে সেজন্য আগামীতে আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়াব। একই সঙ্গে এলপিজির দাম আগের জায়গায় আসবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজির বর্তমান বাজার মূল্য ও সরবরাহ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির বিষয়ে আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এলপিজি সংক্রান্ত বেশ কিছু খবর এসেছে গত কিছুদিন যাবত। এপারেন্টলি এলপিজির কিছু গ্যাপ আছে ,এরকম গণমাধ্যমে এসেছে। রিটেল পর্যায়ে ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের মূল্য যেটি সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫৬ টাকা, সেটি বিভিন্ন জায়গায় তার থেকে বেশি মূল্যে বিক্রি হচ্ছে এরকম সংবাদ এসেছে। আগামী দিনে যেন এলপিজির সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক থাকে এবং খুচরা পর্যায়ে ভোক্তা পর্যায়ে কোনো ধরনের অসহনীয় পরিস্থিতি সৃষ্টি না হয়, সে উদ্দেশ্যে আমরা আমদানিকারক এবং সরকারের বিভিন্ন সহায়ক সংস্থা যারা আমরা ফ্যাসিলিটেট করি, রেগুলেট করি, কেন্দ্রীয় ব্যাংকসহ তাদের নিয়ে বসেছিলাম। এখানে আমরা একটি মিনিংফুল আলোচনা করেছি।

তিনি বলেন, যারা এ সেক্টরের সঙ্গে জড়িত তারা কতগুলো বাস্তব সমস্যা তুলে ধরেছেন। আমরা সেটার নোট নিয়েছি এবং সেগুলো আগামী দিনে যতটুক সম্ভব সমাধান করে তারা যাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন সেটির জন্য সচেষ্ট থাকব।

মন্ত্রী বলেন, এখানে যারা আছেন তারা আমদানিকারক বা যাদের বোটলিং প্লান্ট আছে। কিন্তু খুচরা পর্যায়ে অনেক সময় যারা রিটেল সেল করেন তারা পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করেন। এটির সঙ্গে আমদানিকারকের কোনো সংশ্লিষ্টতা নাই। ভোক্তা পর্যায়ে যেন এরকম বিড়ম্বনার শিকার না হতে হয় বা কেউ মার্কেট এবিউজ করতে না পারেন সেজন্য আগামী দিন থেকে আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়াব।

সেক্ষেত্রে কি দাম আগের জায়গায় যাবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, আগের জায়গায় আসবে। আমদানি পর্যায়ে মূল্যের ক্ষেত্রে আমদানিকারকরা কতগুলো যুক্তি উত্থাপন করেছেন। তাদের ব্যবসা সচল রাখার প্রয়োজনে প্রাইস রিভিউর কথা তারা বলেছে। এটি হচ্ছে তথ্য-উপাত্তের ভিত্তিতে। এতে যদি তাদের কথাটা সমর্থনযোগ্য বা বিবেচনাযোগ্য হয় তাহলে সেটা তো বিবেচনা করতেই হবে। কেউ তো আর লোকসান করে ব্যবসা করবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, একটা জিনিস হলো ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেক অপারেটর নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। অনেক আমদানিকারকও নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এটি মার্কেট শূন্যতার একটা উপাদান। দ্বিতীয়ত আমাদের আমদানিকারকরা প্রায় স্পট মার্কেট থেকে কিনেন। ফিউচার কন্ট্রাক্টে যান না। এজন্য মার্কেট ভোলাটিলিটি তাদের অনেক সময় তাৎক্ষণিকভাবে সক্রিয় করে, আবার নিষ্ক্রিয় করে। আর তৃতীয়ত অনেকের অনেক ক্ষেত্রে বড় বড় ব্যবসা আছে। ব্যাংকের সিঙ্গেল এক্সপোজাল লিমিট তাদের অনেক অনেকের জন্য একটা অন্তরায়। এ বিষয়গুলো আমাদের সামনে এসেছে। এগুলো নিয়ে আমরা কাজ করব আগামী দিন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *