সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে: জাহাঙ্গীর আলম চৌধুরী
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট ১১ দলীয় জোটের
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে: জাহাঙ্গীর আলম চৌধুরী
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট ১১ দলীয় জোটের
ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আজ বিকালে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। আজ সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। আজ সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। শায়রুল কবির খান জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবারের পর বেলা ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।

গতকাল বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন তারেক রহমান এবং ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *