
বাংলাদেশী ৭০ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
পূর্ব বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। পূর্ব বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন আনিচুর রহমান, নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের দৌলতপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গতকাল দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফেব্রুয়ারি ১৭, ২০২৬দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন।
দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে গোপালগঞ্জ, মাদারীপুর ও নেত্রকোনায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
গোপালগঞ্জ: মোটরসাইকেলের ধাক্কায় ইখলাস খাঁ (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন। গতকাল ভোর রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইখলাস খাঁ সদর উপজেলার বনগ্রামের মোমরেজ খাঁর ছেলে।
মাদারীপুর: শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোল চত্বর এলাকায় বাসচাপায় মো. হাবিব মোল্লা (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব মোল্লা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মেছের মোল্লার ছেলে।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তি বাসচাপায় নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নেত্রকোনা: জেলার মদনে অটোরিকশার ধাক্কায় প্রদীপ (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বিকালে মদন পৌর শহরের কেন্দুয়া সড়কের বৈশ্যপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রদীপ মদন বাজারের সুজন সরকারের ছেলে।
পুলিশ জানায়, একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী প্রদীপকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মদন থানার ভারপ্রাপ্ত ওসি মো. হাসনাত জামান, এ বিষয়ে তারা কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


