বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
একদিনে লেনদেন বেড়েছে ৬১ শতাংশ পুঁজিবাজারে রেকর্ড উত্থান
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
একদিনে লেনদেন বেড়েছে ৬১ শতাংশ পুঁজিবাজারে রেকর্ড উত্থান
ফেব্রুয়ারি ১৬, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গতকাল ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এআইবিটিআইয়ের প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জিয়াস ল্যাঙ্গুয়েজ সেন্টার, কানাডার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এসএম জুলকার নায়েন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফরহাদ উল আলম। ব্যাংকের ৩১ জন ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান ব্যাংক খাতে নেতৃত্বের দক্ষতা, কার্যকর যোগাযোগ ও আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘যে দক্ষতা ও মনোভাব আপনারা এখন গ্রহণ করছেন, তা ভবিষ্যতে ব্যাংক খাতের উন্নতির সঙ্গে আপনাদের নিজস্ব পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *