মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে
ফেব্রুয়ারি ১৩, ২০২৬

২ হাজার ভোটের ব্যবধানে জয় পেলেন নাহিদ ইসলাম

শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন মোট ৯৩ হাজার ৮৭২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. এ. কাইয়ুম মোট ৯১ হাজার ৮৩৩টি ভোট পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিল আংশিক) আসনে বেসরকারি ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম জয় পেয়েছেন।

ওই আসনের সকল কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন মোট ৯৩ হাজার ৮৭২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. এ. কাইয়ুম মোট ৯১ হাজার ৮৩৩টি ভোট পেয়েছেন।

আজ শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

ঢাকা-১১ আসনে পোস্টাল ভোটসহ ১৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৫১৭টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ১ লাখ ৯২ হাজার ৮৫৩টি। ভোট পড়ার হার ৪৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *