রাশিয়ায় নিষিদ্ধ হলো হোয়াটসঅ্যাপ
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
বিএনপি ও তারেক রহমানকে ‘বিজয়ের শুভেচ্ছা’ মার্কিন দূতাবাসের
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
রাশিয়ায় নিষিদ্ধ হলো হোয়াটসঅ্যাপ
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
বিএনপি ও তারেক রহমানকে ‘বিজয়ের শুভেচ্ছা’ মার্কিন দূতাবাসের
ফেব্রুয়ারি ১৩, ২০২৬

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, ফলাফলের প্রক্রিয়া নিয়ে জামায়াতের অসন্তোষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে নির্বাচন ফলাফলকে ঘিরে চলমান প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেয়া এক বিবৃতিতে দেশবাসীর উদ্দেশে বলা হয়েছে যে, বৃহস্পতিবার সারা দিন শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে বিপুল সংখ্যায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে দলটি।

তবে বিবৃতিতে বলা হয়, নির্বাচন ফলাফলকে ঘিরে চলমান প্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্ট নন। ১১-দলীয় জোটের প্রার্থীরা বিভিন্ন আসনে অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হওয়া, অনানুষ্ঠানিক ফল ঘোষণায় ধারাবাহিক অসঙ্গতি ও তথ্যবিকৃতি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার উপস্থিতির শতাংশ প্রকাশে অনীহা, এবং প্রশাসনের একটি অংশের একটি প্রধান রাজনৈতিক দলের প্রতি ঝোঁকের ইঙ্গিত—এসবই ফলাফল প্রক্রিয়ার সততা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

বিবৃতিতে নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলা হয়, ১১-দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে হবে। মানবিক এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়ের সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *