
খুলনার ছয় আসনে বেশির ভাগ প্রার্থীই এজেন্ট দিতে পারছেন না
ফেব্রুয়ারি ১২, ২০২৬
ভোটারদের আঙুলের কালি মুছতে মেডিসিন আনছে জামায়াত —জোনায়েদ সাকি
ফেব্রুয়ারি ১২, ২০২৬ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে আজ সকাল সাড়ে ৭টায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে আজ সকাল সাড়ে ৭টায়। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। এবার ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট ও গণভোটের জন্য থাকবে গোলাপি ব্যালট। গতকাল দেশের সব কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
চট্টগ্রাম: জেলায় ভোট কেন্দ্র রয়েছে ১ হাজার ৯৬৫টি। এসব কেন্দ্রে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শেষ করেছে নির্বাচন কমিশন।
চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সরঞ্জাম হস্তান্তর করেছেন। রাতের মধ্যেই কেন্দ্রগুলোতে বুথ স্থাপনসহ চূড়ান্ত প্রস্তুতি শেষ করা হবে।
রাজশাহী: বিভাগটির ৩৯টি সংসদীয় আসনে ভোট কেন্দ্র রয়েছে ৫ হাজার ৫০৪টি। সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বিভাগীয় কমিশনার বজলুর রশীদ জানান, প্রতি আসনে ২ হাজার ৬৬৮ জন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া প্রতি কেন্দ্রে প্রয়োজনীয়সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
বগুড়া: জেলার ১২টি উপজেলায় ৯৮৩টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম পৌঁছে দেয়া হয়। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ফরম ও প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সরবরাহ করা হয়েছে। নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্য পল ক্যামেলিয়ার ও ইভিলিন কিভিমা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বরত নির্বাচন কর্মকর্তাদের কথা বলেন।
এছাড়া বরিশাল, সিলেট, খুলনা, রংপুর, ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, গাইবান্ধা, যশোর, ঝালকাঠি, ঝিনাইদহ, লক্ষ্মীপুরসহ দেশের সব ভোট কেন্দ্রে ব্যালটসহ নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শেষ করেছে নির্বাচন কমিশন।


