রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোট কেন্দ্র মনিটরিং করা হবে
ফেব্রুয়ারি ১১, ২০২৬
ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন, নেতাকর্মীদের প্রতি বিএনপি
ফেব্রুয়ারি ১২, ২০২৬
রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোট কেন্দ্র মনিটরিং করা হবে
ফেব্রুয়ারি ১১, ২০২৬
ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন, নেতাকর্মীদের প্রতি বিএনপি
ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু

সারাদেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণভোট ২০২৬।

আজ সকাল সাড়ে ৭টা শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলেও এর আগেই বিভিন্ন কেন্দ্রের বাইরে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সরেজমিনে দেখা যায়, ভোটাররা শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানের অপেক্ষায় রয়েছেন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর শাসনভার গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই সরকারের অধীনেই অনুষ্ঠিত হচ্ছে এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

বিশ্লেষকদের মতে, নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করবে সামগ্রিক নির্বাচনী পরিস্থিতি ও ভোটার উপস্থিতির হারের ওপর। উচ্চ ভোটার উপস্থিতি সাধারণত নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা এবং জনগণের রাজনৈতিক অংশগ্রহণের ইঙ্গিত বহন করে।

দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে আজ ভোটগ্রহণ হবে। ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার ১ হাজার ২৩২ জন।

সারা দেশে স্থাপন করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি ভোট কেন্দ্র। এসব কেন্দ্রে থাকছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। প্রায় ২৪ হাজার ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *