পাবনা ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ফেব্রুয়ারি ১১, ২০২৬
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
ফেব্রুয়ারি ১১, ২০২৬পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নিয়াজ আহমেদ নিয়মিত শিক্ষকতায় ফিরতে চান বলেও জানান।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘আমি বর্তমানে ডেপুটেশনে আছি এ পদে। ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব এবং আমি আমার যে মূল কাজ শিক্ষকতা, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক হিসেবে ফেরত যেতে চাই। আমি সরকারকে অনুরোধ করব, আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার যেন অনুমতি দেয়া হয়।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনে যেন কোনো শূন্যতা তৈরি না হয় সে জন্য সরকার কিছু সময় নিতে চাইলে সেটি বিবেচনা করতে রাজি আছেন বলেও জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এ পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে ধারাবাহিকতা ও শূন্যতা কমাতে অংশীজনরা যদি আমাকে রাখতে চান, আমি বিবেচনা করব।’
সরে দাঁড়ানোর কারণ হিসেবে ঢাবি উপাচার্য জানান, আপৎকালীন বা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিলেও এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে। নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়ে তাদের মতো প্রশাসন সাজাবে। তিনি বলেন, ‘বিশেষ ধরনের পরিস্থিতিতে এ দায়িত্ব পেয়েছিলাম, খুবই আপৎকালীন পরিস্থিতি ছিল। এখনো সীমাবদ্ধতা রয়েছে, তবে বেশকিছু ক্ষেত্রে ভালো ফলাফলও দেখা যচ্ছে। তবে আমি একটা সুযোগ দিচ্ছি আমাদের রাজনৈতিক সরকারকে। তাদের সহযোগিতায় যা প্রয়োজন আমরা সেটা করব। তারা যেন ধারাবাহিকতাটা বজায় রাখে। তারা যেন তাদের মতো করে সাজিয়ে নিতে পারে।’


