নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান : রয়টার্স
ফেব্রুয়ারি ১০, ২০২৬
পাবনা ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ফেব্রুয়ারি ১১, ২০২৬
নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান : রয়টার্স
ফেব্রুয়ারি ১০, ২০২৬
পাবনা ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ফেব্রুয়ারি ১১, ২০২৬

বহুল প্রতীক্ষিত নির্বাচন কাল, স্বচ্ছ ভোটের প্রত্যাশা

বাংলাদেশের নির্বাচন ইতিহাসে বেশ কিছু জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায়ই দেখা গেছে—সহিংসতা, সংঘাত ও কেন্দ্র দখলের মতো ঘটনায় ভোটের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। সেই প্রেক্ষাপটে এবার সবার প্রত্যাশা, অতীতের ব্যর্থতা পেছনে ফেলে একটি গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠিত হবে।

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অপেক্ষার পর ভোটের দিন সামনে আসায় সর্বত্র তৈরি হয়েছে প্রত্যাশা—একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের।

এবারের নির্বাচনে দেশের ইতিহাসে সর্বোচ্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হচ্ছে। নিরাপত্তা জোরদারে মাঠে থাকবে বডি–ওয়ার্ন ক্যামেরা যুক্ত প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য এবং আকাশ থেকে নজরদারির জন্য ব্যবহার করা হবে ৫০০–এর বেশি ড্রোন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতিটি কার্যক্রমই থাকবে তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে।

সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মিলিয়ে মোট মোতায়েন থাকবেন প্রায় ৯ লাখ সদস্য। এর মধ্যে পুলিশ ও আনসারের সদস্যই আছেন সাত লাখের বেশি। পাশাপাশি ১ লাখ সেনা সদস্য বিশেষ দায়িত্ব পালন করবেন। নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন নজরদারির কাজে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ও কোস্টগার্ডও অতিরিক্ত দায়িত্ব পালন করবে।

বাংলাদেশের নির্বাচন ইতিহাসে বেশ কিছু জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায়ই দেখা গেছে—সহিংসতা, সংঘাত ও কেন্দ্র দখলের মতো ঘটনায় ভোটের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। সেই প্রেক্ষাপটে এবার সবার প্রত্যাশা, অতীতের ব্যর্থতা পেছনে ফেলে একটি গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানায়, শুধু বাহিনী মোতায়েন নয়; ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘খুব চ্যালেঞ্জিং পরিস্থিতি থেকে আমরা এই বড় নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছি। সার্বিক অবস্থা এখন ভালো। আরো ভালো একটি নির্বাচন নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।’

পরিস্থিতির অবনতি হলে দ্রুত নিয়ন্ত্রণে কাজ করবে ফায়ার সার্ভিস। দিনশেষে বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *