
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে —রেজাউল করীম
ফেব্রুয়ারি ৬, ২০২৬
নগদ ওয়ালেটে রেমিট্যান্স আনা যাচ্ছে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে
ফেব্রুয়ারি ৬, ২০২৬সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুসারে, আজ সকাল ৯টার দিকে রাজধানী ঢাকার বাতাসের স্কোর ২০২। অর্থাৎ, ঢাকার বাতাস আজ রয়েছে ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে।
বিশ্বের দূষিত বায়ুর তালিকায় আজ শুক্রবার চার নম্বরে অবস্থান করছে রাজধানী শহর ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, আজ সকাল ৯টার দিকে রাজধানী ঢাকার বাতাসের স্কোর ২০২। অর্থাৎ, ঢাকার বাতাস আজ রয়েছে ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে।
দূষণে শীর্ষ তিন শহর যথাক্রমে পাকিস্তানের লাহোর, ভিয়েতনামের হেনয় ও মিশরের কায়রো। তাদের বাতাসের স্কোর যথাক্রমে ৩৬২, ২৮৭ ও ২১৮।
তালিকায় ১৯১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি, ১৮৯ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ইরাকের বাগদাদ ও সপ্তম অবস্থানে পাকিস্তানের করাচি, ১৮৪ স্কোর নিয়ে অষ্টম চীনের উহান, ১৭০ স্কোর নিয়ে নবম ভারতের মুম্বাই এবং ১৬৭ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে চীনের চেংদু শহর।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।


