এনসিপি নেতা জয়নাল আবেদীনকে হত্যার হুমকি, থানায় জিডি
ফেব্রুয়ারি ৩, ২০২৬
চবিতে অর্থনৈতিক বৈষম্য ও নীতিগত সংকট নিয়ে সেমিনার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ছাড়া উন্নয়ন টেকসই হয় না
ফেব্রুয়ারি ৩, ২০২৬
এনসিপি নেতা জয়নাল আবেদীনকে হত্যার হুমকি, থানায় জিডি
ফেব্রুয়ারি ৩, ২০২৬
চবিতে অর্থনৈতিক বৈষম্য ও নীতিগত সংকট নিয়ে সেমিনার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ছাড়া উন্নয়ন টেকসই হয় না
ফেব্রুয়ারি ৩, ২০২৬

পঞ্চগড়ে আসিফ মাহমুদ ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে

‘শুধু নিজেরা ভোট দিলেই হবে না, সাধারণ মানুষের বিশেষ করে আমাদের মা-বোনদের ভোট দেয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একদিন কষ্ট করলে আগামী পাঁচ বছর নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারবেন।’

এবারের নির্বাচনে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু নিজেরা ভোট দিলেই হবে না, সাধারণ মানুষের বিশেষ করে আমাদের মা-বোনদের ভোট দেয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একদিন কষ্ট করলে আগামী পাঁচ বছর নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারবেন। এ কথা বলেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২ ফেব্রুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার সাতমেরো ইউনিয়নের গোয়ালঝাড়া বাজারে সাতমেরো উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের সমর্থনে আয়োজিত এনসিপির নির্বাচনী পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের এক নাম্বার আসনে এক নাম্বার প্রার্থী লাগবে। আপনাদের এই আসন থেকে এমপি মন্ত্রী হয়েছে ঠিকই কিন্তু এই এলাকার সন্তানদের জন্য কোনো কাজ করে নাই। এখন আপনারা সারজিস আলমকে এমপি বানালে আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করে যাবেন। চিকিৎসার অভাবে কাউকে মরতে হবে না। আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। গত তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই।

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম বলেন, কারা গত দিনগুলোতে কারা মামলাবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নারী নির্যাতন করেছে, তাদেরকে প্রত্যাখ্যান করুন। আপনারা যাচাই করুন, কারা এই ধরনের খারাপ কাজ করেছে তাদের ভোট দিবেন না। যদি আমাদের নেতাকর্মীরা করে তাহলে আমাদেরকেও ভোট দিবেন না। একজন ভালো নেতা যদি তার নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো ভালো নেতা হতে পারে না। সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের বলতে চাই, আমরা এগারো দলীয় জোটের নেতাকর্মীরা মন্দির ও পূজার মণ্ডপ পাহারা দিয়েছি। অথচ একটা বড় দলের নেতাকর্মীরা প্রতিমা বিসর্জন দেয়ার পুকুর দখল করেছে। আপনাদের জায়গা-জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। এই দখলবাজদের প্রত্যাখ্যান করুন।

স্বাস্থ্যসেবা ও উন্নয়নের বিএনপির প্রতিশ্রুতির বিষয়ে উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, সদর হাসপাতালের নতুন বিল্ডিং চালু করতে জামায়াত, এনসিপিসহ সকল রাজনৈতিক দল টাকা দিয়েছে কিন্তু বিএনপি এত বড় দল একটা টাকাও দিতে পারে নাই। তারা নির্বাচনের সময় কোটি কোটি টাকা ব্যয় করতে পারে কিন্তু পাঁচ লাখ টাকা দিতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *