মমি হয়ে ফিরেছে বিলুপ্তপ্রায় পাখি
ফেব্রুয়ারি ১, ২০২৬
হেঁটে ১৫০ কিলোমিটার পথ ভ্রমণে চার রোভার
ফেব্রুয়ারি ১, ২০২৬
মমি হয়ে ফিরেছে বিলুপ্তপ্রায় পাখি
ফেব্রুয়ারি ১, ২০২৬
হেঁটে ১৫০ কিলোমিটার পথ ভ্রমণে চার রোভার
ফেব্রুয়ারি ১, ২০২৬

শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে সাইবার হামলার অভিযোগ জামায়াতের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে। তবে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াত আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও দলটির কয়েকজন নেতার সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার হামলা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি আজ (১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলেছেন, মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয়।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে। তবে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াত আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল।

বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াত আমিরের এক্স (টুইটার) অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, উক্ত পোস্ট/কনটেন্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি এই মিথ্যা তথ্য ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করছি, ভুয়া খবর, জাল উদ্ধৃতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় এবং নৈতিকভাবে নিন্দনীয়।

সবার প্রতি অনুরোধ, শুধু অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করুন- যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার করবেন না এবং সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট দেখলে তা রিপোর্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *