নওগাঁয় ট্রাকচাপায় পাঁচ কৃষক নিহত
ফেব্রুয়ারি ১, ২০২৬
রাঙ্গামাটিতে চাকরি মেলা
ফেব্রুয়ারি ১, ২০২৬
নওগাঁয় ট্রাকচাপায় পাঁচ কৃষক নিহত
ফেব্রুয়ারি ১, ২০২৬
রাঙ্গামাটিতে চাকরি মেলা
ফেব্রুয়ারি ১, ২০২৬

চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাসের জন্য সভা সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ

বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩নং জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিং সহ আশপাশের এলাকাগুলোতে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এসব এলাকায় যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ।

চট্টগ্রাম বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জনশৃঙ্খলার স্বার্থে বন্দর সংলগ্ন বিভিন্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং অস্ত্র ও বিস্ফোরক বহন নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (৩১ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

১ ফেব্রুয়ারি রাত থেকে ২ মার্চ পর্যন্ত এক মাসের জন্য এই আদেশ কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩নং জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিং সহ আশপাশের এলাকাগুলোতে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এসব এলাকায় যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ।

অস্ত্রশস্ত্র, তলোয়ার, বল্লম, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য এবং ইট-পাথর বহন বা ব্যবহার করা যাবে না।

সিএমপি জানায়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং একটি ‘ক’ শ্রেণির অতি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)। প্রতিদিন ৫ থেকে ৬ হাজার ভারী যানবাহন এই বন্দর দিয়ে যাতায়াত করে। বন্দর এলাকায় সভা-সমাবেশ বা মিছিলের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা আমদানি-রফতানি কার্যক্রমকে ব্যাহত করে। এটি জাতীয় অর্থনীতির জন্য যেমন ক্ষতিকর, তেমনি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

তবে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ থাকায় এই নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা রাখা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা, মিছিল ও সমাবেশ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

পুলিশ প্রশাসন জানিয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *