১১ দলীয় জোট জয়লাভ করলে বগুড়া হবে উন্নয়নের মডেল —আসিফ মাহমুদ
ফেব্রুয়ারি ১, ২০২৬
চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাসের জন্য সভা সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ
ফেব্রুয়ারি ১, ২০২৬
১১ দলীয় জোট জয়লাভ করলে বগুড়া হবে উন্নয়নের মডেল —আসিফ মাহমুদ
ফেব্রুয়ারি ১, ২০২৬
চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাসের জন্য সভা সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ
ফেব্রুয়ারি ১, ২০২৬

নওগাঁয় ট্রাকচাপায় পাঁচ কৃষক নিহত

নওগাঁয় ডাম্প ট্রাকচাপায় পাঁচ কৃষক নিহত হয়েছেন।

নওগাঁয় ডাম্প ট্রাকচাপায় পাঁচ কৃষক নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া বগুড়ায় নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বরিশাল ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আরো দুজনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

নওগাঁ: হলুদ বিক্রি করতে গতকাল ভোরে পত্নীতলার নূরপূর থেকে ব্যাটারিচালিত ভ্যানে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন পাঁচ আদিবাসী কৃষক। পাঠকাঠি এলাকায় পৌঁছলে একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইমরুল কায়েস জানান, ফায়ার সার্ফিস দুই দফায় পাঁচজনকে হাসপাতালে এনেছে। তাদের মধ্যে চারজন আগেই মারা গেছেন। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করা হয়েছিল। তবে তার কিছুক্ষণ পর তিনিও মারা যান।

নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপূর গ্রামের মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান (৩৫), মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (৩৮), ঝটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫) ও বিপ্লব পাহান (২২), মৃত মাংরা উরাওয়ের ছেলে সঞ্জু উরাও (৪৫)।

বগুড়া: নন্দীগ্রামে নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দারিয়াপুর উত্তর মণ্ডলপাড়ার ইব্রাহিম আলীর ছেলে আজিজার রহমান (৫৫) ও একই উপজেলার দামরুল এলাকার লাজিম উদ্দিনের ছেলে সুইট হোসেন (৫৫)। বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল: নসিমনচাপায় বরিশালে এক শিশু নিহত হয়েছে। তিন বছর বয়সী ওই শিশুর নাম তুরফা। সে গরঙ্গল বোরাদী গ্রামের হাকিম ব্যাপারীর মেয়ে।

মেহেরপুর: জেলার গাংনীতে ইঞ্জিনচালিত পাওয়ার ট্রিলারের ধাক্কায় কাল্লু মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে বাঁশবাড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু মণ্ডল ধানখোলা ইউনিয়নের নিত্যনন্দনপুর গ্রামের হশ্ব মণ্ডলের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *