তারেক রহমান ১৯ বছর পর আজ বগুড়ায় যাচ্ছেন উৎসবের আমেজ
জানুয়ারি ২৯, ২০২৬
রাষ্ট্রের অর্থ পাচার ও ঘুস লেনদেনের বড় উৎস দেড় লাখ কোটি টাকার জ্বালানি আমদানি
জানুয়ারি ২৯, ২০২৬
তারেক রহমান ১৯ বছর পর আজ বগুড়ায় যাচ্ছেন উৎসবের আমেজ
জানুয়ারি ২৯, ২০২৬
রাষ্ট্রের অর্থ পাচার ও ঘুস লেনদেনের বড় উৎস দেড় লাখ কোটি টাকার জ্বালানি আমদানি
জানুয়ারি ২৯, ২০২৬

সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের কথা জানায়নি ভারত

বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার কোনো ‘কারণ খুঁজে না পাচ্ছেন না’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার কোনো ‘কারণ খুঁজে না পাচ্ছেন না’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতীয় কূটনীতিকদের চলে যাওয়ার পেছনে কোনো শঙ্কা বা সংকেত আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গতকাল তিনি বলেছেন, ‘শঙ্কা নেই। আর সংকেত যে কী, আমি ঠিক বুঝতে পারছি না।’ কোনো নিরাপত্তা উদ্বেগের কথা ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, কোনো বিপদে আছেন, এ রকম কোনো কথা কখনো তারা বলেনি।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা একেবারেই তাদের নিজস্ব ব্যাপার, তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যেকোনো সময়। কেন বলেছেন, তার আমি কোনো কারণ খুঁজে পাই না। তাদের কর্মকর্তা বা তাদের পরিবার-পরিজন কোনো বিপদে আছে—এ রকম কিছু ইনসিডেন্ট একটিও ঘটেনি এখন পর্যন্ত।’

কূটনীতিকদের পরিবারকে সরানোর সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ভারতের রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত নিরাপত্তার তেমন কোনো বিঘ্ন ঘটেনি। আমরা যদি এর আগের দিকেও তাকাই, আগে যখন নির্বাচন হতো, মাঝে তো হয়নি অনেক দিন, সেটার কথা বাদ দিলাম, তখনো কিন্তু নির্বাচনকালীন ছোটখাটো কিছু সংঘর্ষ, কিছু মারামারি, কিছু ধাক্কাধাক্কি, এগুলো হতো সবসময়। এবার তার থেকে বেশি কিছু হয়েছে, এটা আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে না, তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে কারণে আসলে এ ধরনের পদক্ষেপ নেয়ার দরকার আছে।’

ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে নির্বাচন পর্যবেক্ষক আসার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘আসলে এ ব্যাপারে আমার কাছে খুব ডিটেইল তথ্য নেই। কারণ তথ্যটা সরাসরি চলে যায় ইলেকশন কমিশনে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *