তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু আজ ক্ষমতায় গেলে ‘গুরুত্ব পাবে’ সিলেটের খনিজ সম্পদ
জানুয়ারি ২২, ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের
জানুয়ারি ২২, ২০২৬
তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু আজ ক্ষমতায় গেলে ‘গুরুত্ব পাবে’ সিলেটের খনিজ সম্পদ
জানুয়ারি ২২, ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের
জানুয়ারি ২২, ২০২৬

জনগণের ঐক্য এবারের নির্বাচনের বড় শক্তি —উপদেষ্টা আদিলুর রহমান

স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।

স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। নির্বাচন ঘিরে দুষ্কৃতকারীদের ষড়যন্ত্র দেশের মানুষ প্রতিহত করবে। জনগণের ঐক্য এবারের নির্বাচনে বড় শক্তি।’ গতকাল বিকালে মুন্সিগঞ্জের লৌহজংয়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে শহরের লিচুতলা এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের বিশ্বাস রয়েছে, দেশের মানুষ জুলাই সনদ ও সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে গণভোটে “‍হ্যাঁ” ভোট দিয়ে জয়যুক্ত করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব নেবেন তারা জুলাই সনদের ভিত্তিতে আগামীতে দেশ পরিচালনা করবেন বলেও আশা করে সরকার।’

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘জনগণের যে ঐক্যবদ্ধ শক্তি জুলাইয়ে বাংলাদেশ দেখেছে, দেশের ছাত্র-জনতা সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে জুলাইবিরোধী শক্তিকে প্রতিহত করবে।’

বিভিন্ন রাজনৈতিক দল এখন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছে জানিয়ে আদিলুর রহমান খান বলেন, ‘শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, সেদিকে লক্ষ্য রেখে জুলাই সনদ বাস্তবায়নের জন্য দেশের জনগণকে গণভোটে “‍হ্যাঁ” ভোট দিতে হবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এবার অধিকাংশ ভোট কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা।’

উপদেষ্টা জানান, জুলাই সনদের দায়িত্ব রাজনৈতিক দলগুলো নিয়েছে। যারা জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দল, তারা নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটের পক্ষেও প্রচারণা চালাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *