অর্ধেক কাজ শেষ করার পর ৯৬৮০ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব
জানুয়ারি ২০, ২০২৬
চাহিদা বাড়লেও ফ্লাইট সংকট ঢাকা-চট্টগ্রাম রুটে বাড়তি ভাড়া ও ভোগান্তি
জানুয়ারি ২০, ২০২৬
অর্ধেক কাজ শেষ করার পর ৯৬৮০ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব
জানুয়ারি ২০, ২০২৬
চাহিদা বাড়লেও ফ্লাইট সংকট ঢাকা-চট্টগ্রাম রুটে বাড়তি ভাড়া ও ভোগান্তি
জানুয়ারি ২০, ২০২৬

রাশিয়া থেকে ৩০ হাজার টন সার উপহার পেল বাংলাদেশ

বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় উপহার হিসেবে বাংলাদেশের কাছে ৩০ হাজার টন পটাশ সার হস্তান্তর করেছে রাশিয়া ফেডারেশন। এ উপলক্ষে গতকাল সকালে রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

রাশিয়ার শীর্ষস্থানীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালচেম বাংলাদেশকে ৩০ হাজার টন এমওপি সার উপহার হিসেবে দিয়েছে। কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য ও সার সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অস্থিতিশীল আন্তর্জাতিক বাজার এবং বৈশ্বিক বিভিন্ন সংকট কৃষি খাতে অনুভূত হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারত্ব পূর্বের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। এ উদ্যোগ গঠনমূলক বৈশ্বিক সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণ।’

উপদেষ্টা জানান, বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে ইউরিয়া ব্যতীত অন্যান্য সারের মজুদ রয়েছে ১০ লাখ ৩৫ হাজার টন, যা ১৯৬১ সালে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ মজুদ। তাছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। গত তিন বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ধান উৎপাদন বেড়েছে ৬ শতাংশ, আলু ১৪, পেঁয়াজ ২২ শতাংশ, সবজি ৩ দশমিক ৭০ ও সরিষা উৎপাদন উল্লেখযোগ্যভাবে ৮৬ শতাংশ বেড়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএডিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান ভুইয়া, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর ডেভিড থমাস, উরালচেম রাশিয়ার গ্লোবাল হেড অব সেলস দিমিত্রি বোল্ডিরেভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *