
রাষ্ট্র ও সমাজ প্রতিবন্ধীবান্ধব নয়: ফাহিমা নাসরিন মুন্নি
জানুয়ারি ১৭, ২০২৬
সত্তরের নির্বাচন, পঁচাত্তরের বাঁকবদলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন বিচারপতি সায়েম
জানুয়ারি ১৭, ২০২৬রুহুল কুদ্দুস খান রিপন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রা সহজ করতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এনআইডি কার্ড ব্রেইল পদ্ধতিতে করা অত্যন্ত জরুরি। এটি তাদের স্বনির্ভরতা ও মর্যাদাকে সমুন্নত করবে।
দেশের দৃষ্টি প্রতিবন্ধী নাগরিকদের রাষ্ট্রীয় পরিচয় ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্রেইল পদ্ধতিতে করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় বধির সংস্থার (বিএনএফডি) সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস খান রিপন।
শনিবার (১৭ জানুয়ারি) বণিক বার্তা আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, আগামীর বাংলাদেশে করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। ইউরোপীয় ইউনিয়ন, বি-স্ক্যান, ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি এবং বণিক বার্তার যৌথ উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রুহুল কুদ্দুস খান রিপন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রা সহজ করতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এনআইডি কার্ড ব্রেইল পদ্ধতিতে করা অত্যন্ত জরুরি। এটি তাদের স্বনির্ভরতা ও মর্যাদাকে সমুন্নত করবে।
শ্রবণ প্রতিবন্ধী এ নেতা রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে বিদ্যমান বৈষম্যের কথা উল্লেখ করে বলেন, ভোটের প্রচার থেকে শুরু করে রাষ্ট্রীয় অনুষ্ঠান—কোথাও ইশারা ভাষার ব্যবস্থা থাকে না। ফলে আমরা কিছুই বুঝতে পারি না। প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য এ পরিস্থিতি আরো অসহনীয়।
সমাজ ও রাষ্ট্রকে প্রতিবন্ধীদের প্রতি আরো সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের জন্য একটু ভিন্নভাবে আয়োজনের দরকার হয়। এগুলো সমাজ, পরিবার ও রাষ্ট্রকে ভাবতে হবে। আমরা চাইলেই কেউ আমাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। আমরা একসঙ্গে সমাজ ও রাষ্ট্রের জন্য ভালো কিছু করতে চাই।


