
১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করল সম্মিলিত ইসলামী ব্যাংক
জানুয়ারি ১৫, ২০২৬
কুমিল্লায় পঞ্চম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
জানুয়ারি ১৫, ২০২৬সাউথইস্ট ব্যাংক পিএলসি ও বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসি ও বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের এমডি মো. খালিদ মাহমুদ খান ও বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. মশিউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ রাশেদুল আমিন ও মো. সেকান্দার-ই-আজমসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। সাউথইস্ট ব্যাংক এ অংশীদারত্বের আওতায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজকে বিভিন্ন আর্থিক সমাধান দেবে। এর মধ্যে রয়েছে ‘সাউথইস্টএডুফিন’ শীর্ষক সমন্বিত শিক্ষা ব্যবস্থাপনা প্লাটফর্ম। এতে ফি ব্যবস্থাপনা, উপস্থিতি ট্র্যাকিং, ফলাফল বা গ্রেড ব্যবস্থাপনা, বেতন ব্যবস্থাপনা এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য যোগাযোগমূলক টুলসসহ বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। এ সহযোগিতার লক্ষ্য প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্য আর্থিক সুবিধা বৃদ্ধি করা। —বিজ্ঞপ্তি


